|
ডাকসু, জাকসুর পর রাকসুতেও প্রার্থী হলেন স্বামী-স্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() ডাকসু, জাকসুর পর রাকসুতেও প্রার্থী হলেন স্বামী-স্ত্রী জানা যায়, মো. হাবিবুর রহমান (হাবিব) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি লড়ছেন কেন্দ্রীয় সংসদে নির্বাহী সদস্য পদে। অন্যদিকে সানজিদা ইসলাম পড়াশোনা করছেন ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষে। তিনি লড়ছেন মন্নুজান হল সংসদে সাহিত্য ও বির্তক সম্পাদক পদে। সানজিদা ইসলাম বলেন, আমরা অনেক আগে থেকেই বিভিন্ন ক্লাব-সংগঠনের সাথে যুক্ত আছি। সামাজিক-সাংস্কৃতিক জগতে আমাদের অবাধ বিচরণ রয়েছে। বন্ধু-বান্ধব, সিনিয়র-জুনিয়রদের অনুপ্রেরণা আমাদের এ পথে অগ্রসর হতে আগ্রহী করেছে। সে জায়গা থেকে নিজেদের যোগ্যতা-অভিজ্ঞতা অনুসারে শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারব এই আত্মবিশ্বাস থেকেই নির্বাচনে অংশগ্রহণ করা। এ বিষয়ে হাবিবুর রহমান বলেন, আমরা দু’জন আসলে নির্বাচনে দুই পদে প্রার্থী হচ্ছি। কারণ আমাদের দক্ষতা ও অভিজ্ঞতা দুটি ভিন্ন জায়গায়। ১৯ নম্বর ব্যালট নিয়ে কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমি এবং ১ নম্বর ব্যালট নিয়ে আমার স্ত্রী মন্নুজান হল সংসদে বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। আমরা গত তিন বছর ধরে ক্যাম্পাসে আছি। আগের অভিজ্ঞতা ও ক্যাম্পাস জীবনের বাস্তবতা মিলিয়ে মনে হয়েছে, এই দুটি পদে আমরা দুজনই সেরা সেবা দিতে পারব। নির্বাচনী প্রচারণায় কোনো সংকট বা বুলিংয়ের শিকার হয়েছেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবচেয়ে বড় সংকট হলো— অনেক লম্বা ছুটির মাঝখানে নির্বাচন হওয়ায় অনেক আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী বাসায় চলে যাবে। এটা স্বতন্ত্র প্রার্থীদের জন্য নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। তবে এখন পর্যন্ত আমরা বুলিংয়ের শিকার বা নেতিবাচক কিছু লক্ষ্য করিনি বরং প্রচুর অনুপ্রেরণা পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জয়ী হয়ে ফিরব বলে আশাবাদী। প্রসঙ্গত, ডাকসুতে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ প্যানেল থেকে রায়হান উদ্দিন ও উম্মে সালমা এবং জাকসুতে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ থেকে তারিকুল ইসলাম ও নিগার সুলতানা দম্পতি বিজয়ী হন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
তেঁতুলিয়ায় গুণগতমানের সবুজ চা পাতা উৎপাদনে ক্ষুদ্র চাষিদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
টেকনাফে সরকারি উন্নয়ন প্রকল্পে যুবলীগ নেতা খোকনের ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা
ইনফিনিক্স স্মার্টফোনে বারবার বিস্ফোরণ, ঝুঁকিতে গ্রাহকের জীবন
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভূরুঙ্গামারীতে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস চারা
