ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১৩ কার্তিক ১৪৩৩
পিয়ার পদ্ধতির কথা বলে নির্বাচন বিলম্ব ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা: কুন্ডু
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Thursday, 18 September, 2025, 6:29 PM
সর্বশেষ আপডেট: Thursday, 18 September, 2025, 8:32 PM

পিয়ার পদ্ধতির কথা বলে নির্বাচন বিলম্ব ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা: কুন্ডু

পিয়ার পদ্ধতির কথা বলে নির্বাচন বিলম্ব ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা: কুন্ডু

খুলনার পাইকগাছায় কেন্দ্রীয় বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, পিআর পদ্ধতির কথা বলে যারা জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা প্রকান্তরে শেখ হাসিনার ফ্যাঁসিবাদকে প্রতিষ্ঠা করতে চায়। বুধবার দুপুরে পাইকগাছা পৌরসভা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ এর প্রথম অধিবেশনে প্রধান অতিথি'র বক্তব্যে এ সব কথা বলেন।

স্বৈরাচার আ'লীগের পতনের পর দেশে দ্রুত সময়ে নির্বাচন না হলে উন্নয়ন পিছিয়ে যাবে এমন মন্তব্যও করেন তিনি। তিনি আরও বলেন, এখন সৎ লোকের শাসনের কথা বলে যারা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াসহ খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে শ্লোগান দেন তারা কিন্তু ইতিপূর্বে বিএনপি'র ঘাড়ে চড়ে এমপি-মন্ত্রী হয়েছিলেন। দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নির্দেশনা দিয়ে তিনি সতর্ক করে দেন কেউ শালিস- বিচারের নামে আদালত বসাবেন না, দখলবাজ-চাঁদাবাজিতে জড়ালে দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। 

পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠেয় সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপি'র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান, সুলতান মাহমুদ, সদস্য মল্লিক আঃ সালাম, এনামুল হক সজল।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ ও সদস্য সচিব এসএম ইমদাদুল হকসহ অনেকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status