ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
ইউটিউবে ‘জুলাই অভ্যুত্থান’ প্রামাণ্যচিত্র ব্লক করল ভারত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 September, 2025, 5:47 PM

ইউটিউবে ‘জুলাই অভ্যুত্থান’ প্রামাণ্যচিত্র ব্লক করল ভারত

ইউটিউবে ‘জুলাই অভ্যুত্থান’ প্রামাণ্যচিত্র ব্লক করল ভারত

জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার দাবি জানিয়ে বাংলাদেশের ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র ভারতীয় ইউটিউব থেকে ব্লক করে দেওয়া হয়েছে।

‘৩৬ জুলাই: রাষ্ট্র বনাম নাগরিক’ শীর্ষক এই প্রামাণ্যচিত্রটি গত বছর আগস্ট মাসে একটি টিভি চ্যানেলে সম্প্রচারিত হয় এবং পরে ইউটিউবে প্রকাশ করা হয়। এটি পরিচালনা করেছেন ভারতের সৌমিত্র দস্তিদার।

সৌমিত্র দস্তিদার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, প্রথমে ইউটিউবে গানের কপিরাইট সংক্রান্ত কিছু সমস্যা হয়েছিল, যা পরে সমাধান করা হয়। এরপর বাংলাদেশ থেকে তার বন্ধু তাকে ভিডিওটির লিঙ্ক দেন যাতে সে ভারতে দেখতে পারে, কিন্তু তিনি দেখেন ভিডিওটি ভারতে ব্লক করা হয়েছে।

প্রামাণ্যচিত্রটিতে বদরুদ্দিন ওমর, তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, তাজউদ্দিনের মেয়ে শারমীন আহমেদ, মেঘমল্লার বসু ও উমামা ফাতেমার মতো ব্যক্তিদের সাক্ষাৎকার অন্তর্ভুক্ত ছিল। স্ক্রিপ্ট ও গবেষণা করেছেন শাহেদ শুভ, এবং ক্যামেরায় ছিলেন লুতফর রহমান।

পরিচালক সৌমিত্র দস্তিদার বলেন, তিনি বাংলাদেশের গণঅভ্যুত্থানের সত্যিকারের চিত্র তুলে ধরেছেন এবং এতে কোনো জাতীয় নিরাপত্তার হুমকি ছিল না। তিনি অবাক যে, ভারতে ‘বেঙ্গল ফাইলস’ জাতীয় বিতর্কিত ছবি নিরাপত্তার কারণে দেখানো হয়, অথচ তার প্রামাণ্যচিত্র ব্লক করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status