ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 15 September, 2025, 3:59 PM

বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ

বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর বিশেষ অভিযানে মালিকবিহীন ৮৫টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কাকডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে সাতক্ষীরা সদর উপজেলার গেড়াখালী এলাকায় একটি চৌকস টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮৫টি ভারতীয় মোবাইল ফোন আটক করা হয়।

আটককৃত মোবাইল ফোনের আনুমানিক মূল্য ধরা হয়েছে ২৫ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।
ইয়ারব হোসেন সাতক্ষীরা 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status