ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার সেই ওসি ক্লোজড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 September, 2025, 10:31 AM

এবার সেই ওসি ক্লোজড

এবার সেই ওসি ক্লোজড

যুবলীগ নেতাকে ভোজ খাওয়ানোর ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজড করা হয়েছে। পরে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ।
 
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানায় মাসিক খানাপিনার আয়োজন করে থানা পুলিশ। থানার ওসির নিমন্ত্রণে ভোজে অংশ নেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন শরীয়তপুরের জাজিরা যুবলীগের নাওডোবা ইউনিয়নের সভাপতি মোক্তার বেপারী। পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

এরপর রাতেই মোক্তার বেপারীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতে পাঠায় পুলিশ।
 
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, যুবলীগ নেতা পুলিশের মাসিক খানাপিনার অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘটনায় থানার ওসি পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status