|
বাগমারায় জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীদের নিয়ে সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীদের নিয়ে সম্মেলন শনিবার (১৩ সেপ্টেম্বর)ভবানীগঞ্জ বাজারে উপজেলা জামায়াতের অফিসে অনুষ্ঠিত এই সম্মেলনে মাড়িয়া,হামিরকুৎসা, ঝিকড়া ও যোগীপাড়া ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী ৪ (বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী। তিনি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানান। আগামী নির্বাচন একটি কঠিন পরীক্ষা হবে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ খান, বায়তুল সম্পাদক ইব্রাহিম আলী, ভবানীগঞ্জ পৌরসভার আমীর আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম, তাহেরপুর পৌরসভার আমীর অধ্যাপক শহিদুজ্জামান মীর সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
বিমান চলাচলের টেকসই উন্নয়নে নিরাপত্তা ব্যয় নয়, বরং জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
টেকনাফে সরকারি উন্নয়ন প্রকল্পে যুবলীগ নেতা খোকনের ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা
নতুন চুল গজানোর জন্য চিয়া সিড খাওয়ার সঠিক সময় কখন?
আনসার-ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, মিলল রিক্রুটিং লাইসেন্স
