ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুরাদনগর পরমতলায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
মো. রাসেল মিয়া, মুরাদনগর
প্রকাশ: Saturday, 13 September, 2025, 7:27 PM

মুরাদনগর পরমতলায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

মুরাদনগর পরমতলায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর)  বিকালে উপজেলার ধামঘর ইউনিয়নের ৫নং ওয়ার্ড (পরমতলা) বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পরমতলা শব্দরখান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত "রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা" জনগণের মাঝে তুলে ধরতে এবং মাঠ পর্যায়ে  বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ৫ বারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর হাতকে আরো শক্তিশালী করতে এ বৈঠকের আয়োজন করে ধামঘর ইউনিয়ন বিএনপি'র নেতাকর্মীরা। ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ গোলাম মহিউদ্দিন অঞ্জন ও বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক। 

উপজেলা জিসাসের যুগ্ন আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম এর  সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক দুলাল সরকার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল হাসান ছিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ খাইরুল আলম, সিনিয়র যুগ্ন আহবায়ক নাজিম উদ্দিন, ধামঘর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, উপজেলা যুবদলের সদস্য আল আমিন সরকার, ধামগড় ইউনিয়নের যুবদলের আহ্বায়ক রুহুল আমিন সেন্টু, বিএনপির প্রবাসী নেতা জামাল খান, বিএনপি নেতা রমিজ উদ্দিন, মনিরুল ইসলাম, নেছার উদ্দিন খোকন, শাহ আলম সরকার, মোঃ শহীদ উল্লাহ সরকার প্রমুখ। উঠান বৈঠকে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গ্রামের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। উঠান বৈঠক শেষে মুরাদনগরের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status