ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে বিলুপ্ত প্রজাতির অজগর বার্মিজ পাইথন উদ্ধার
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 10 September, 2025, 9:40 PM

গাজীপুরে বিলুপ্ত প্রজাতির অজগর বার্মিজ পাইথন উদ্ধার

গাজীপুরে বিলুপ্ত প্রজাতির অজগর বার্মিজ পাইথন উদ্ধার

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ময়তাপাড়া থেকে বিলুপ্ত প্রজাতির অজগর (বার্মিজ পাইথন) উদ্ধার করেছে বন্যপ্রাণী ডিভিশনের ভাওয়াল রেঞ্জের কর্মীরা।

আজ (১০ সেপ্টেম্বর) বুধবার দুপুর ২টায় খবর পেয়ে বন বিভাগের কর্মীরা পাইথনটি উদ্ধার করে।

বন বিভাগের কর্মীরা জানান, একটি বাড়িতে অজগর সাপ পাওয়া গিয়েছে খবর পেয়ে রাজেন্দ্রপুর ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নির্দেশনায় উপস্থিত এলাকাবাসীর সামনে অজগরটি উদ্ধার করে বিকেল ৩ টায় রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দা সাপুড়ে নাজিম জানান, অজগর সাপটি মনিপুর বেলতলী এলাকার রোকনের বাড়িতে কাঠের ভূসির ভিতর দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি সকাল ৮ টায় সেখানে গিয়ে অজগর সাপটি ধরে নিয়ে আসি। পরে খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে নিয়ে বন বিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করে।

ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান,সদর উপজেলার মনিপুরে একটি বসতবাড়ির ভুষির ভিতর অজগর সাপ পাওয়া গেছে বলে খবর পাই পরে বন বিভাগের স্টাফদের পাঠিয়ে সাপটি উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

সাপ টি লোকালয়ে কিভাবে আসলো জানতে চাইলে তিনি বলেন, মূলত এ ধরনের অজগর সাপ বনেই থাকে তবে খাদ্য অভাবে আসলো কিনা বিষয়টি গবেষণা করে জেনে বলা যাবে। তিনি আরো বলেন গাজীপুর সাফারি পার্ক থেকে কোন অজগর সাপ হারিয়ে যায়নি বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status