|
প্যারিসের ৯ মসজিদের বাইরে শূকরের মাথা, ঘটনা কী?
নতুন সময় ডেস্ক
|
![]() প্যারিসের ৯ মসজিদের বাইরে শূকরের মাথা, ঘটনা কী? উসকানিমূলক এ কাজের পেছনে কে বা কারা জড়িত, এখন পর্যন্ত তা বের করতে পারেনি কর্তৃপক্ষ। তবে, ফ্রান্সের মুসলিম জনগণের প্রতি সমর্থনের পাশাপাশি নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে তারা। খবর সিএনএনের। প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পরপরই তদন্তে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী। প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ জানিয়েছেন, ফ্রান্সকে অস্থির করার জন্য ‘বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা’ উড়িয়ে দিতে পারছেন না তিনি। কারণ, এই মুহূর্তে চরম আর্থিক ও রাজনৈতিক সংকটের মুখে আছে ফ্রান্স। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ সাংবাদিকদের বলেছেন, আমি চাই আমাদের মুসলিম স্বদেশীরা শান্তিতে তাদের বিশ্বাস পালন করতে সক্ষম হোক। উল্লেখ্য, ইউরোপের সবচেয়ে বেশি ইসলাম ধর্মাবলম্বীর বসবাস ফ্রান্সে। ৬০ লাখেরও বেশি মুসলিম বাস করেন দেশটিতে এবং তাদের জন্য শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় তীব্র উদ্বেগ জানিয়েছেন দেশটির মুসলিমরা। আলিম বুরাহি নামে প্যারিসের একটি মসজিদের সভাপতি বলেছেন, এ ধরনের ঘটনা দেখা ভয়াবহ এবং হতাশাজনক। যদি তারা এসব করতে পারে, তাহলে তারা আরও কিছু করতে পারে। ফ্রান্সের মানবাধিকার কমিশনের ২০২৪ সালের প্রতিবেদন অনুসারে, আশঙ্কাজনক হারে বর্ণবাদ বাড়ছে দেশটিতে। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৮১টি মুসলিম-বিরোধী কর্মকাণ্ড রেকর্ড করেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৮১ শতাংশ বেশি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
