|
ডাকসুতে শিবিরের জয়ে জামায়াতে ইসলামী পাকিস্তানের শুভেচ্ছা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ডাকসুতে শিবিরের জয়ে জামায়াতে ইসলামী পাকিস্তানের শুভেচ্ছা পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হলো। আলহামদুলিল্লাহ! দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির পূর্ণ প্যানেলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথমবার ঘটল। তাদের ভাষ্য অনুযায়ী, এ নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ভারতপন্থি বিভিন্ন শক্তির সমর্থন পেলেও শেষ পর্যন্ত বিজয় গেছে শিবিরের পক্ষেই। পোস্টে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এই সাফল্যের জন্য শিবিরকে অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ, এ বিজয় ছাত্র-তরুণদের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি বাংলাদেশের জনগণকে ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তি দেবে এবং দেশের উন্নয়ন-অগ্রগতির নতুন অধ্যায় সূচনা করবে। জামায়াতে ইসলামী পাকিস্তান তাদের শুভেচ্ছা বার্তায় অন্তর্বর্তী সরকারকেও কৃতিত্ব দিয়েছে। তারা বলছে, সব প্রতিকূলতা সত্ত্বেও সরকার ছাত্র সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে এটা প্রশংসনীয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
