ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
লাকসামের ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের ২৪ ঘন্টার অল্টিমেটাম
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Wednesday, 10 September, 2025, 5:10 PM

লাকসামের ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের ২৪ ঘন্টার অল্টিমেটাম

লাকসামের ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের ২৪ ঘন্টার অল্টিমেটাম

কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে ২৪ ঘন্টা আলটিমেট দেওয়া হয়েছে। অন্যথায় হরতাল সহ ঢাকা-নোয়াখালী মহাসড়ক অবরোধের ঘোষণা দেয়া হয়েছে।  বুধবার (১০ আগস্ট) দিনব্যাপী বাইপাস, লোয়াখালী রেলগেট ও উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন, মিছিল, প্রতিবাদ সভা করে লাকসামের সর্বস্তরের সাধারণ মানুষ।

সকাল থেকে উপজেলা ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে লাকসাম সাংস্কৃতিক জোট, লাকসাম নারী উদ্যোক্তা সংগঠন, লাকসাম কারাতে এসোসিয়েশন, লাকসাম কন্টেন্ট ক্রিয়েটর ফ্যামিলিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়া ছাত্র জনতা লাকসাম বাইপাস থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলায় উক্ত আয়োজনের সাথে একাত্ম হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময় লাকসাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, খুন্তা ফাউন্ডেশন, লাকসাম সিটি রানার গ্রুপসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, লাকসাম সাংস্কৃতিক জোটের আহ্বায়ক জি.এম.এস রুবেল, সদস্য অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, নারী উদ্যোক্তা হাজেরা কুদ্দুস রূপা, শারমিন সুলতানা, ছাত্র নেতা রায়হান রশিদ, মিনহাজ প্রমূখ।

বক্তারা বলেন, লাকসামের ইতিহাসে এর আগে কাউছার হামিদের মতো এমন জনবান্ধব ইউএনও আসেননি। কর্মদক্ষতা ও সততার মাধ্যমে তিনি জনতার আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার বদলি ষড়যন্ত্রমূলক এবং অযৌক্তিক। তারা দ্রুত এই বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান।

এদিকে আন্দোলনরত ছাত্র-জনতা ঘোষণা দিয়েছে ২৪ ঘণ্টার মধ্যে আদেশ প্রত্যাহার না করা হলে সড়ক অবরোধসহ উপজেলা পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জানা যায়, কাউছার হামিদ ২০২৪ সালের ৩১ অক্টোবর লাকসাম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর নওয়াব ফয়জুন্নেছা যাদুঘরের সম্পত্তি রক্ষা, পুকুর ও জলাশয় ভরাট বন্ধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভেজাল বিরোধী অভিযান সহ লাকসামের উন্নয়ন-অগ্রগতিতে অনবদ্য ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে প্রভাবশালীদের কোন তোয়াক্কা না করে রীতি অনুযায়ী কাজ করে যাওয়ায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে বদলির আদেশ করা হয়েছে বলে বিক্ষুব্ধ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিযোগ করেছেন।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status