ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 10 September, 2025, 4:57 PM

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২কোটি ১১ লাখ  টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কুড়িগ্রাম সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-২২ গত ৭ দিনে (১ সেপ্টেম্বর থেকে ৭সেপ্টম্বর) সাফল্যের সাথে কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০টাকার মাদকসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ এবং ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে । 

আজ ১০ সেপ্টেম্বর বুধবার সকালে  বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি। আটককৃত ব্যক্তিদ্বয় হচ্ছেন জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানি গ্রামের  বাচ্চু রহমানের পুত্র মমিনুল ইসলাম (২৪) ও একই উপজেলার  কামাত আঙ্গারীয়া গ্রামের বাবলু মিয়ার পুত্র  মোঃ হুমায়ুন কবির (২০)।

 কুড়িগ্রাম বিজিবির অধিনায়ক জানান, চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ভারতীয় গবাদী পশু (গরু ও মহিষ)-১২৫ টি, ভারতীয় মদ-৬৩৫ বোতল, গাঁজা-১৪৫ কেজি, ইয়াবা ট্যাবলেট-৭৭২ পিস, জিরা-৫৫৯ কেজি, চিনি-১৯০ কেজি, কমপ্লিট ড্রেস-৪৯৬পিস, ভারতীয়-৭৯ হাজার রুপি, চকলেট বাজি- ৪৫হাজার১৫০ পিস, কসমেটিকস আইটেম-বিভিন্ন প্রকার ক্রীম, তৈল, শ্যাম্পু।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীর নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status