ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 September, 2025, 4:51 PM

পাইকগাছায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) খুলনা এর আয়োজনে রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে জুনিয়র কনসালট্যান্ট গাইনী ডাঃ সুজন কুমার সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ এর জেলা ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামান।

খুলনা জেলা এসডিএফ এর ডিও আই সিবি ঝরনা রানী বিশ্বাসের সচ্ছালনায় বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য ও কর্মকর্তা ডাঃ ফারজানা রহমান। উপজেলা মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মণ্ডল, ডাঃ শাকিলা আফরোজ,ডাঃ সায়মা সাদিয়া,আফরোজ হোসেন,ডাঃ নিরাপদ মন্ডল, ডাঃ পিংকু কুমার দাম,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল,পাইকগাছা এসডিএফের ক্লাস্টার অফিসের ক্লাস্টার অফিসার উজ্জ্বল কুমার গায়েন,কপিলমুনি ক্লাস্টার এর ক্লাস্টার অফিসার মুরারী মোহন সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন, ক্লাস্টার স্বাস্থ্য ও পুষ্টি ফ্যাসিলিটেটর মোঃ রাসেল আহমেদ ক্লাস্টার  ফ্যাসিলিটেটর সাধনা বাওয়ালী,মিস সিলভী আক্তার, সিএইচসিপি তারক চন্দ্র মন্ডল,লিপিকা মন্ডলসহ অন্যান্য সাস্হ কর্মকর্তা,সিএইচসিপি,এসডিএফ কর্মকর্তা কর্মচারী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status