|
চাচার হামলায় জামায়াত নেতা ভাতিজার মৃত্যুর অভিযোগ
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() চাচার হামলায় জামায়াত নেতা ভাতিজার মৃত্যুর অভিযোগ সানোয়ার হোসেনের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়ীর কামাল হোসেনের সাথে ভাতিজা সানোয়ার হোসেনের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। আজ শনিবার দুপুর ১২টার দিকে তার স্বামী সানোয়ার হোসেন বাড়ীর পুকুরের ঘাটলায় যাওয়ার কিছুক্ষণ পর চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। একই সময় চাচা কামাল হোসেন তার ছেলে রাকিব ও রাহাত সানোয়ারের মা হাসিনা বেগম ও ভাই আরিফ হোসেনকে পিটিয়ে আহত করে। হসপিটালে আহত সানোয়ার হোসেনের মা হাসিনা বেগম জানান, কথায় কথায় আমার দেবর কামাল হোসেন ও তার সন্তানরা আমাদের পরিবারের উপর হামলা ও মারধর করে। আজ আমাদের সামনে প্রকাশ্যে শাবল দিয়ে আমার ছেলে সানোয়ারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী জানান, পারিবারিক বিরোধে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনায় আমরা শঙ্কিত। তার পরিবারকে সর্বাত্মক সহযোগিতাসহ পুলিশকে অনুরোধ করছি ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় দ্রুত আনা হোক। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল বারী জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। লাশ উদ্ধার করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
