|
সোনারগাঁয়ে ‘ঈদে মিলাদুন্নবী’ ছুটির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে ‘ঈদে মিলাদুন্নবী’ ছুটির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কাজে যোগ দেওয়ার পর তাঁরা একত্রিত হয়ে উপজেলার টিপুরদী এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে খবর পেয়ে সোনারগাঁ থানা ও কাচঁপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকরা জানান, ঈদ-ই মিল্লাদুন্নবীর ছুটি না দেওয়ার কারণে সোনারগাঁয়ের টিপুরদী এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন চৈতি গার্মেন্টসের প্রায় ৭০০/৮০০ জন শ্রমিক। পরবর্তীতে চৈতী গার্মেন্টসে কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি মেনে নিলে তারা মহাসড়ক থেকে সরে আসে। এরপর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, টিপুরদী এলাকার চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক (চৈতি গ্রুপ) নামক একটি পোশাক কারখানার শ্রমিকদের ঈদ-ই মিল্লাদুন্নীর ছুটি না দেওয়ায় মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেন। এতে যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী এবং চালকরা। পরে পুলিশ ও চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের জিএম এসে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেন। এ বিষয়ে চৈতী গার্মেন্টসের মহাব্যবস্থাপক মিজানুর রহমান জানান, ঈদে মিলাদুন্নবীর ছুটি কারখানার ছুটির তালিকায় ছিল না, কিন্তু শ্রমিকেরা এই অন্যায় দাবি তুলে মহাসড়ক অবরোধ করেছেন। পরে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানী বলেন, চৈতী গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভের কারণে যানজট তৈরি হয়েছিল। পরে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
