ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
সড়ক দূর্ঘটনায় আহত বর,হাসপাতালেই হলো বিয়ে!
হাসান শিকদার, মানিকগঞ্জ
প্রকাশ: Friday, 5 September, 2025, 11:17 PM

সড়ক দূর্ঘটনায় আহত বর,হাসপাতালেই হলো বিয়ে!

সড়ক দূর্ঘটনায় আহত বর,হাসপাতালেই হলো বিয়ে!

দূর্ঘটনায় আহত অবস্থায়  হাত-পায়ে ব্যান্ডেজ বেঁধে হাসপাতালে শয্যাশায়ী আছেন আনন্দ সাহা। তবে গতকাল বৃহস্পতিবার ছিলো আনন্দ সাহার পূর্ব নির্ধারিত  বিয়ের তারিখ। হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি থাকলেও বন্ধ থাকেনি আনন্দ সাহার বিয়ে। নির্ধারিত লগ্নতেই অনুষ্ঠিত হলো বিয়ের অনুষ্ঠান। পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় করে বিয়ের আয়োজন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টায় মানিকগঞ্জ শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয় এ বিয়ে।
‎হাসপাতালের চার দেয়ালের ভেতরেই লগ্ন অনুযায়ী সম্পন্ন হয় বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা। কনে-বরের পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার সাক্ষী হয় এই আয়োজন।
‎আফরোজা বেগম জেনারেল হাসপাতাল মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম বলেন, রোগী মানিকগঞ্জ সদরের বাসিন্দা। তিনি বাইক এক্সিডেন্ট করে দুই হাত এবং পায়ে গুরুতর আঘাত পায়। সে ক্ষেত্রে আজ তার বিয়ের দিন ধার্য ছিল। পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে লগ্নের বিষয়ে জানায়, তখন বিষয়টি গুরুত্ব সহকারে দেখি এবং কনসালটেন্টদের সঙ্গে পরামর্শ করে বিয়ে সম্পন্ন করানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status