|
গাজীপুরে ট্রেন-ড্রামট্রাকের সংঘর্ষ, ট্রাক চালক ও হেলপার নিহত
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে ট্রেন-ড্রামট্রাকের সংঘর্ষ, ট্রাক চালক ও হেলপার নিহত মঙ্গলবার (২সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে ৷ ঘটনার পর নিহত উভয়ের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। নিহতরা হলেন--- ঢাকার উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)। বুধবার (৩সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান। স্টেশন মাস্টার বলেন, মঙ্গলবার রাত ১০ টার পরে ঢাকা হতে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আক্কাস মার্কেট এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়৷ এতে ওই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় আমরা জানিনা। তিনি আরও বলেন, ওই ট্রাকটিতে করে মাটি বহন করা হতো। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছেন৷ পরে তাদের পরিচয় নিশ্চিত করে পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
