|
খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
এম রোমানিয়া, খুলনা
|
![]() খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, পরিকল্পনা ভালো না হলে বাস্তবায়ন সুন্দর হয় না। তাই জলাবদ্ধতা-সহ খুলনার সমস্যার পেছনে মূল কারণগুলো খুঁজে বের করে মূল থেকে সমস্যার সমাধান করতে হবে। ভূমি অফিসগুলোতে জমির খাজনা প্রদান, মিউটেশন প্রভৃতি করার ক্ষেত্রে কেউ হয়রানির শিকার হয়ে অভিযোগ জানালে অবশ্যই তার সমাধান করা হবে। কোন পরিকল্পনা গ্রহণ ও সিদ্ধান্ত বাস্তবায়নে জনস্বার্থই সবসময় অগ্রাধিকার পাবে। যেকোন সরকারি প্রতিষ্ঠানের দখল হওয়া জমি উদ্ধারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উদ্যোগ নিলে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। তিনি আরও বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে প্রস্তুত থাকা যেকোন তথ্য গণমাধ্যমকে সরবরাহের ক্ষেত্রে প্রক্রিয়াটিকে আরো দ্রুত ও সহজ করার চেষ্টা থাকবে। খুলনায় জেলা প্রশাসক হিসেবে আপনাদের সহযোগী হয়ে থাকতে চাই, অভিভাবক হিসেবে নয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
