|
কুড়িগ্রামের রাজারহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের রাজারহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপজেলার রেল স্টেশন এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে সংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি আহ্বায়ক আনিছুর রহমান ও সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব নয়ন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুর রহমান লিটন সহ উপস্থিত ছিলেন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
