|
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পানছড়িতে মিছিল ও সমাবেশ
মারুফুজ্জামান রেজা, পানছড়ি
|
![]() বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পানছড়িতে মিছিল ও সমাবেশ বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) বিকাল চারটায় পানছড়ি উপজেলা সভাপতি ও জেলা কমিটির সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে সংগঠনটির উপজেলা কার্যালয় থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়াস্কয়ারে এসে সমাবেশ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, বিশেষ অতিথি কেন্দ্রীয় কৃষক দল ও ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও জেলা উপজাতীয় বিষয়ক সম্পাদক পারদর্শী বড়ুয়া সমাবেশে বক্তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন ষড়যন্ত্রে, শহীদ, আহত ও নির্যাতিতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। ফ্যাসিস্টদের বিভিন্ন ষড়যন্ত্র প্রতিহত করতে সকল নেতাকর্মীদের হিংসা, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনাব ওয়াদুদ ভূইয়াকে জয়যুক্ত করার আহবান জানান। অন্যান্যদের মধ্যে, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল কায়েস শিমুল, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, ইসমাইল হোসেন, যুবদলের আহবায়ক মোঃ আবছার, সদস্য সচিব মোঃ সেলিম কোম্পানি, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইদ্রিস, সদস্য সচিব মোঃ সাইদুল আলম, যুগ্ম আহবায়ক মোঃ আমান উল্লাহ, কৃষকদলের সভাপতি মোঃ আবুল হাসেম, ওলামাদলের সভাপতি হাফেজ মোঃ সুলতান, মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম, সাধারণ সম্পাদিকা হালিমা বেগম শেলি, ছাত্রদলের আহ্বায়ক মোঃ দিদার হোসেন সহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
