ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেনীর দাগনভুঁইয়ায় প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা, ব্যবসায়ীও আহত
রহিম আলী জাবেদ, ফেনী
প্রকাশ: Monday, 1 September, 2025, 7:06 PM

ফেনীর দাগনভুঁইয়ায় প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা, ব্যবসায়ীও আহত

ফেনীর দাগনভুঁইয়ায় প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা, ব্যবসায়ীও আহত

ফেনীর দাগনভুঁইয়া উপজেলার ১নং সিন্দুর ইউনিয়নের মাসুমপুর গ্রামে প্রবাসী শিপনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। প্রায় পাঁচ বছর ধরে ওমানে থাকা শিপন সম্প্রতি দেশে ফেরেন। স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।

এতে ক্ষিপ্ত হয়ে গত ৩১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মাসিমপুর মাষ্টার বাড়ির মৃত আবদুর রবের ছেলে মামুন ও হারুনের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী শিপনের ওপর হামলা চালায়।শিপনের চিৎকারে এগিয়ে আসেন স্থানীয় ব্যবসায়ী মির হোসেন। তাকেও মারধর করা হয় এবং তার পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এলাকাবাসীর অভিযোগ—মামুন ও হারুন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, নারী কেলেঙ্কারি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। প্রবাসীরা যখন বাড়ি নির্মাণ করতে আসে, তখন চাঁদা না দিলে তাদের হামলার শিকার হতে হয়।

ফেনীর দাগনভুঁইয়ায় প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা, ব্যবসায়ীও আহত

ফেনীর দাগনভুঁইয়ায় প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা, ব্যবসায়ীও আহত

প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতির চালিকাশক্তি হলেও তাদের জীবনও নিরাপদ নয়—এমন ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ ঘটনায় প্রবাসী শিপন ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মামুন ও হারুনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছু জানেন না দাবি করে বলেন, তারাও নাকি হামলার শিকার হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status