ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
গলাচিপায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 1 September, 2025, 6:04 PM

গলাচিপায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

গলাচিপায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বেসরকারি এনজিও অ্যাসোসিয়েশন অফ ভলান্টারী অ্যাকশন ফর সোসাইটি (আভাস) এর বাস্তবায়নে উপজেলা প্রশাসন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি সচিব, সিপিপি সদস্য ও গণমাধ্যম কর্মীদের নিয়ে দুর্যোগের ঝুঁকিপূর্ণ বিষয় এবং পিছিয়ে পরা জনগোষ্ঠীর জীবন রক্ষা, নারী শিশু নিরাপত্তা, ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র এবং তার আশেপাশে ক্ষুদ্র যোগাযোগের রাস্তা মেরামত সহ নানা বিষয়ে ৪৫ দিন প্রকল্পের নানাবিধ উন্নয়ন ও সেবা প্রদান বিষয়ে কর্ম পরিকল্পনা নিয়ে এক  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে গলাচিপা উপজেলা হলরুমে আভাসের প্রজেক্ট অফিসার মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফোরকান মোল্লা, প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী মো. আরিফ হোসেন, পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান ও সিপিপি উপজেলা টিম লিডার মো. আবু হেনা শোহেব।

অন্যান্যদের মধ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মো. খালিদ হোসেন মিল্টন, গলাচিপা উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা. মোঃ হাফিজ উল্লাহ্ , গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ। সার্বিক দায়িত্ব পালন করেন মো. আরিফ হোসাইন ফিল্ড ফেসিলেটর (আভাস) গলাচিপা অফিস। অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status