ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Sunday, 31 August, 2025, 7:33 PM

ভূরুঙ্গামারীতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী

ভূরুঙ্গামারীতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন  এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) প্রকল্পের আওতায়  ভ্রাম্যমান ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের  আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে  অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন। এ সময় প্রশিক্ষণ কোর্স শেষে প্রশিক্ষনার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত  করেন।

জুলাই ২০২৫ হতে আগস্ট ২০২৫ পর্যন্ত  দুই মাস মেয়াদী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । দুইজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে  এতে চার ব্যাচে ১০ জন করে  ২০ জন নারী ও ২০ জন পুরুষসহ মোট ৪০ জন্য প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। পরে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status