ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিদায়ী সংবর্ধনা ও নতুন অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Sunday, 31 August, 2025, 7:30 PM

আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিদায়ী সংবর্ধনা ও নতুন অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিদায়ী সংবর্ধনা ও নতুন অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র বিশ্বাসের সফলভাবে চাকরিকাল সমাপ্ত হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আব্দুস সালাম। রোববার (৩১ আগস্ট) দুপুরে  কলেজ মিলনায়তনে এই বিদায় ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। তিনি বিদায়ী অধ্যক্ষের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তার বর্ণাঢ্য কর্মজীবনের প্রশংসা করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "একজন শিক্ষক শুধু জ্ঞান বিতরণ করেন না, তিনি জাতি গঠনের কারিগর। সুভাষ চন্দ্র বিশ্বাস তার কর্মকালে কলেজের শিক্ষাব্যবস্থায় যে অবদান রেখেছেন, আজীবন শিক্ষার বাতিঘর হিসেবে তা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি আশা করি, নবনিযুক্ত অধ্যক্ষ মো. আব্দুস সালামও তার পূর্বসূরীর দেখানো পথে হেঁটে কলেজের সুনাম ও শিক্ষার মান আরও বৃদ্ধি করবেন।"

বিদায়ী অধ্যক্ষ সুভাষ চন্দ্র বিশ্বাস তার বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, "আজ আমি চাকরি থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সঙ্গে আমার সম্পর্ক চিরদিনের। এই কলেজের প্রতিটি শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থী আমার পরিবারের সদস্যের মতো। সকলের আন্তরিক সহযোগিতা ছাড়া আমার পক্ষে কলেজের জন্য কিছু করা সম্ভব ছিল না। আমি নতুন অধ্যক্ষের জন্য শুভকামনা জানাই এবং আশা করি তার নেতৃত্বে কলেজ আরও উন্নতির শিখরে পৌঁছাবে।"

নবনিযুক্ত অধ্যক্ষ মো. আব্দুস সালাম দায়িত্ব গ্রহণের পর তার বক্তব্যে বলেন, "দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। বিদায়ী অধ্যক্ষ সুভাষ চন্দ্র বিশ্বাস-এর প্রতি আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তিনি যে আদর্শ স্থাপন করে গেছেন, আমি তা অনুসরণ করার চেষ্টা করব। সকলের সহযোগিতা নিয়ে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতে আমি বদ্ধপরিকর।"

অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ মহসিন মিয়া, প্রভাষক বিভূতি-ভূষণ বিশ্বাস, সমাজ বিজ্ঞান  বিভাগীয় প্রধান বিষ্ণুপদ মন্ডল,ইসলামের ইতিহাসের  বিভাগীয় প্রধান আ. রশিদ খান , প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস, প্রভাষক মো. মোরাদ হোসেন তালুকদার,প্রভাষক মো.মেহেরুল ইসলাম  প্রমুখ।
বক্তারা বিদায়ী ও নবনিযুক্ত অধ্যক্ষ উভয়েরই প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান।

সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে পরিচালনা করেন সুমিষ্টভাষী প্রভাষক মাহিদুল হক। অনুষ্ঠান শেষে শিক্ষক, কর্মচারীও  বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। একই সঙ্গে নতুন অধ্যক্ষকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status