ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
দামুড়হুদা সড়ক দুর্ঘটনায় মুয়াজ্জিন আলি মোল্লা নিহত!
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
প্রকাশ: Sunday, 31 August, 2025, 5:08 PM

দামুড়হুদা সড়ক দুর্ঘটনায় মুয়াজ্জিন আলি মোল্লা নিহত!

দামুড়হুদা সড়ক দুর্ঘটনায় মুয়াজ্জিন আলি মোল্লা নিহত!

দামুড়হুদা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে বরকত আলি মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার মুক্তারপুর মুল্লাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত বরকত উপজেলার হাতিভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং হাতিভাঙ্গা মসজিদের মুয়াজ্জিন ছিলেন।স্থানীয় ইউপি সদস্য হাসান আলি বলেন বরকত আলি সকালে কার্পাসডাঙ্গা বাজারে কেনাকাটা শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে মুক্তারপুর মুল্লাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে বরকত আলি সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার মেহেদি হাসান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status