|
কুড়িগ্রামে শিক্ষক-কর্মকর্তাগণের ৫ দফা দাবি আদায়ে স্মারকলিপি প্রদান
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে শিক্ষক-কর্মকর্তাগণের ৫ দফা দাবি আদায়ে স্মারকলিপি প্রদান গতকাল ২৫ আগস্ট সোমবার দুপুরে কুড়িগ্রাম সরকারি বালক, বালিকা উচ্চ বিদ্যালয় ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জাকির হোসেন উল্লিখিত স্মারকলিপি গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকি, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক (ভারপ্রাপ্ত) মোছাঃ গোলেনুর বেগম, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মহসিন আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির জেহাদী ও সিনিয়র শিক্ষক খন্দকার মোয়াজ্জেম হোসেন প্রমুখ। শিক্ষক- কর্মকর্তারা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ স্তরীয় পদসোপান, অনতিবিলম্বে অঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণ, মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের মঞ্জুরী আদেশ প্রদানের জন্য প্রধান উপদেষ্টা বরাবর ৫ দফা দাবি জন্য দাবী তুলে ধরেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
