ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
তিন শিক্ষকের বদলির দাবিতে গাজীপুরে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 21 August, 2025, 4:15 PM

তিন শিক্ষকের বদলির দাবিতে গাজীপুরে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

তিন শিক্ষকের বদলির দাবিতে গাজীপুরে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ নার্সিং কলেজে শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে, আওয়ামী ফাসিস্টের দোসর, নারী শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করে থাকে।

এছারা শিক্ষার্থীদের হুমকি প্রদানকারী, ৫ই আগস্ট এর পরাজিত শক্তি জামাল উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ তাজুল ইসলাম এবং মোঃ মোখলেছুর রহমান এই তিন শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি সাত কার্য দিবসের মধ্যে সম্পন্ন না হওয়ায় এবং অধ্যক্ষ কর্তৃক প্রহসণমূলক ক্লাস রুটিন প্রকাশ করায় এ মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

তিন শিক্ষকের বদলির দাবিতে গাজীপুরে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

তিন শিক্ষকের বদলির দাবিতে গাজীপুরে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

আজ বৃহস্পতিবার (২১আগস্ট) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

শহীদ তাজউদ্দিন আহমদ নাসিং কলেজের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করেন। এসময় শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশে তাদের বক্তব্যে এসব দাবি তোলে ধরেন।

শিক্ষার্থীদের দাবি, এই তিন শিক্ষককে বদলি করে কলেজের সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশ ফিরিয়ে আনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status