ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ওইদিনই সব শেষ করে দিয়েছি : অপু বিশ্বাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 August, 2025, 4:44 PM

ওইদিনই সব শেষ করে দিয়েছি : অপু বিশ্বাস

ওইদিনই সব শেষ করে দিয়েছি : অপু বিশ্বাস

ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস; দুই দশকের ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। তবে বর্তমানে পর্দার ব্যস্ততা থেকে অনেকটাই আড়ালে রয়েছেন এই নায়িকা। কিন্তু, তাও তার ভক্ত অনুরাগীদের সংখ্যা কমেনি। তবে, এই নায়িকার ক্যারিয়ার নিয়ে না যতটা আলোচনা, তার চেয়ে বেশি আলোচনা তার ব্যক্তিজীবন ঘিরে।

বলা বাহুল্য, ভক্তমহলে অপু বিশ্বাসকে নিয়ে সবসময়ই কমবেশি চর্চা থাকে তুঙ্গে। বিশেষ করে, মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে তিনি। 

সম্প্রতি শাকিব খানের আমেরিকা সফরের সময় প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা শবনম বুবলীর সাক্ষাৎ নিয়ে যখন ভক্তমহলে আলোচনা তুঙ্গে, তখন অপু বিশ্বাসের পাল্টা মন্তব্যের অপেক্ষায় ছিলেন ভক্তরা। কিন্তু বিষয়টা নিয়ে তখন একরকম নীরব ছিলেন নায়িকা। 

বলে রাখা ভালো, সামাজিক মাধ্যমে অপু একটি পোস্ট দিলে বুবলী পাল্টা পোস্ট দেন। আবার বুবলী কোনো পোস্ট দিলে অপু পাল্টা পোস্ট করেন। দুই নায়িকা তথা দুই সতীনের এমন ভার্চুয়াল দ্বন্দ্ব লেগেই থাকত কমবেশি। কিন্তু এবার অপুর নিরবতাকে তার ভক্তরা ভেবে বসে, বুকে কষ্ট চেপে হাল ছেড়ে দিয়েছেন নায়িকা।

কিন্তু সম্প্রতি এক পডকাস্টে অপু বিশ্বাস এসব স্পষ্ট করেছেন। জানিয়েছেন, এখানে হাল ছেড়ে দেওয়ার কিছু নেই। সে সময় অনেক ব্যস্ত সময়ের মাঝে ছিলেন অপু বিশ্বাস; সোশ্যাল মিডিয়াতে সময় দিতে পারেননি। তবে অপু জানান, তার অ্যাডমিনরা শাকিব-বুবলীর ছবি তাকে পাঠিয়েছিলো; যা অপু বিশ্বাস দেখেছেন। তার কথায়, ‘আমি ফেসবুকে নেই বিধায় পোস্টের বিষয়টা আসে না। আর কী হয়েছিল সে সময় ওটা আমি দ্যাট মোমেন্টে দেখিনি। পরে আমার এডমিনরা কিছু আমাকে পাঠিয়েছিল; কিন্তু আহামরি কিছু মনে হয়নি।’ 

এরপর অপু বিশ্বাস বলেন, ‘১৫ জুন আমি একটি পোস্ট দিয়েছিলাম। আমিতো এখানে কাজ করতে আসছি। কোনোকিছু নিয়ে অভদ্রতা হোক, আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক, সেটা আমি করতে আসিনি। কিছু জিনিস মানুষই শুরু করে, কিছু জিনিস মানুষই শেষ করে। আমি ওইদিনই সবকিছু দ্যা এন্ড করে দিয়েছি।’ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status