|
ভ্রমণ পিপাসুদের সমাগমে মুখরিত চলনবিল
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() ভ্রমণ পিপাসুদের সমাগমে মুখরিত চলনবিল বিশেষ করে শুক্রবার দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠে। দুর দুরান্ত থেকে মানুষ ছুটে আসে। সিরাজগঞ্জ,পাবনা, নাটোর, বগুড়া, রাজশাহী এমনকি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন চলনবিলে। বর্ষায় এ সড়ক দিয়ে যেমন মাইক্রো, বাইক, অটোসহ ছোট যানবাহন চলাচল করে তেমনি রাস্তার ওপর দিয়ে নৌকা চলে যা সত্যিই মনোমুগ্ধকর। স্বেচ্ছাসেবক সংগঠন ভিলেজ ভিশনের পরিচালক শরিফ খন্দকার বলেন, চলনবিল এখন প্রতিদিনই পর্যটকদের সমাগম বাড়ছে। দুর দুরান্ত থেকে পর্যটকদের আগমনে মুখরিত। স্থানীয় ইউপি চেয়ারম্যান৷ মো, জুলফিকার আলী ভুট্টো বলেন, এক সময় চলনবিল এলাকাটি ছিল যোগাযোগ বিচ্ছিন্ন, অবহেলিত। বর্ষা মৌসুমে এ বিলের মনোরম পরিবেশ দর্শকদের বেশি আকৃষ্ট করে। এ মৌসুমে চলনবিলের সুবিশাল জলরাশি, উত্তাল তরঙ্গ, পাল তোলা নৌকা দেখতে উৎসুক জনতা ছুটে আসেন। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান বলেন, চলনবিলে স্বাচ্ছন্দ্যে বেড়ানোর জন্য নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখা হয়েছে। সাদা পোশাকের ফোর্সসহ পর্যাপ্ত পুলিশ সদস্য টহলে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, চলনবিলের সৌন্দর্য উপভোগের জন্য উল্লেখযোগ্য কোনো বিনোদন কেন্দ্র নেই। উপজেলার একটি অংশ এ বিলের সৌন্দর্য উপভোগের উপযুক্ত স্থান হিসেবে দর্শনার্থীদের কাছে আগ্রহ বেড়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
