ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 10 August, 2025, 8:01 PM

দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন আগে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের ২৬৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে জুনিয়র টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রানের ইনিংস খেলেছেন রিজান হোসেন।

রোববার (১০ আগস্ট) টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জাওয়াদ আবরার এবং রিফাত বেগ। তবে ইনিংস বড় করতে পারেনি দুজনেরই কেউই। ২২ বলে ১৬ রান করে পাওয়ার প্লের শেষ ওভারে সাজঘরে ফেরেন রিফাত।

দলীয় ৩ রান যোগ হতেই রান আউট হন আরেক ওপেনার আবরার। ৪২ বলে ২১ রান করেন তিনি। তিনে ব্যাট করতে নেমে আলো ছড়াতে পারেননি অধিনায়ক আজিজুল হক তামিমও। ২৮ বলে ৭ রান করেন তিনি।

এরপর দলের হাল ধরেন রিজান হোসেন ও কালাম সিদ্দিকি। দুর্দান্ত ব্যাটিংয়ে দুজনেই ফিফটি তুলে নেন। তবে ৭৫ বলে ৬৫ রান করে ক্যাচ আউট হন কালাম। অপর প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি পথে ছুটতে থাকেন রিজান। কিন্তু ৫ রানের আক্ষেপ নিয়ে রান আউট হন তিনি। ৯৬ বলে ৯৫ রান করেন এই বাংলাদেশি ব্যাটার।

শেষ দিকে ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন আব্দুল্লাহ। তাকে যোগ্য সঙ্গ দেন সামিউন বশির। শেষ পর্যন্ত বশিরের ১৩ রান এবং আব্দুল্লাহর ২৯ বলের অপরাজিত ৩৮ রানে ভর করে ২৬৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status