ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
উজিরপুরে ঘরের সিদ কেটে দুর্ধর্ষ ডাকাতি
মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 7:31 PM

উজিরপুরে ঘরের সিদ কেটে দুর্ধর্ষ ডাকাতি

উজিরপুরে ঘরের সিদ কেটে দুর্ধর্ষ ডাকাতি

বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে ঘরের সিদ কেটে ঢুকে পরিবারের লোকজনের হাত পা বেঁধে ডাকাতি সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন। ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম নারায়নপুর গ্রামের ভুক্তভোগী আমির হোসেন জানান ০৬ আগস্ট দিবাগত রাতে আনুমানীক রাত দুইটা থেকে তিনটা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাত পরিচয়ের ৪-৫ জনের একদল দূষ্কৃতিকারী ঘরের সিদ কেটে বাসায় ঢুকে ভিকটিমদের  হাত-পা বেঁধে ভয়-ভীতি দেখিয়ে বাসায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। 

বাড়ির মালিক আরো জানান বসত ঘরের সিদ কেটে অজ্ঞাতনামা ডাকাত দল ঘরের ভিতর ঢুকে আমাকে আর আমার মেয়ে লিজা আক্তার (২২) ও স্ত্রী হেনারা বেগম (৫০) কে গামছা দিয়ে হাত ও মুখ বেধে ভয়-ভীতির হুমকি দিয়ে বাসায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা পয়সা নিয়ে বাসার আসবাবপত্র এলোমেলো করে চলে যায়।  

এ সময় দূষ্কৃতিকারীরা  বাসার আলমিরাতে থাকা নগদ ০২ লক্ষ টাকা এবং ছয়টি স্বর্নের আংটি, ২ ভরির নেকলেস ২ টি, গলার চেনা ২ টি,কানের দুল ৪ জোড়া, রুপার চেইন ১ জোড়া, নুপুর - ১ জোড়া ,২টি মোবাইল  নিয়ে চলে যায় বলে জানা যায়। ঘটনার সময় আমি ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে এবং ডাকাত দল পালিয়ে যায়। 

এ ঘটনায় উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান শুনেছি একটি চুরির ঘটনা ঘটেছে তবে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status