|
এক্সট্রা নিয়ে এলো বাটনওয়ালা ফোরজি ক্লাউড ফোন
নতুন সময় ডেস্ক
|
![]() এক্সট্রা নিয়ে এলো বাটনওয়ালা ফোরজি ক্লাউড ফোন এক্সট্রা আর২৪ ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ডেডিকেটেড সোশ্যাল মিডিয়া বাটন। ফোনের মূল বাটনগুলোর মধ্যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের জন্য পৃথক বাটন রয়েছে, যেগুলো একবার প্রেস করলেই ব্যবহারকারী সরাসরি তাদের নিজস্ব আইডিতে চলে যাবেন। এই বৈশিষ্ট্য ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সোশ্যাল মিডিয়ার অভিজ্ঞতাকে আরও সহজ ও দ্রুত করে তুলেছে। রবি আজিয়াটা পিএলসি’র হেড অফ কমার্শিয়াল পার্টনারশিপস মোঃ সানজিদ হোসেন বলেন, এক্সট্রা ব্র্যান্ডের অধীনে বাংলাদেশের প্রথম কি এনাবলড ফোরজি ক্লাউড ফোনের উদ্বোধন ডিজিটাল অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। এই অংশীদারিত্বের মাধ্যমে, আমরা লক্ষ লক্ষ মানুষের নাগালের মধ্যে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসার লক্ষ্য রাখি সেইসঙ্গে মানের সাথে আপস না করে সাশ্রয়ী মূল্য নিশ্চিত করি। ফোনটি সম্পর্কে সেলেক্সট্রা লিমিটেডের হেড অফ সেলস মামুন খান বলেন, এক্সট্রা ব্র্যান্ডের এই ফোরজি ক্লাউড ফোনটি বাংলাদেশের প্রথম ‘ডেডিকেটেড কি’ এনাবল ফোরজি ক্লাউড ফোন। ফোনটি বাংলাদেশের ফিচার ফোন বাজারে নতুন মাত্রা যোগ করবে। প্রযুক্তির সহজলভ্যতা ও সাশ্রয়ের দিক থেকে গ্রাহকদের জন্য একটি অনন্য উপহার। এছাড়া, ফোনটির সঙ্গে দেওয়া হচ্ছে ১০০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের আফটার সেলস সার্ভিস। মোবাইল সেটের সঙ্গে রয়েছে মোবাইল ফোন অপারেটর রবির বান্ডল প্যাকেজ। এই অফারে থাকছে ৭ দিনের জন্য ১ জিবি ফ্রি ইন্টারনেট। সেই সঙ্গে থাকছে ৬ মাসের স্পেশাল ডিল। রবির নতুন ও পুরোনো গ্রাহকদের জন্য এই অফারগুলো প্রযোজ্য। পাশাপাশি রয়েছে মাসভিত্তিক স্পেশাল অফার যা ছয় মাস পর্যন্ত সচল থাকবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা মূল প্রেরণা: প্রতিমন্ত্রী মীর হেলাল
নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শে ইবিকে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য
দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
