ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
আন্তর্জাতিক মাদক চোরাচালানের সঙ্গে জড়িত পাঁচজন আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 January, 2019, 12:30 PM

আন্তর্জাতিক মাদক চোরাচালানের সঙ্গে জড়িত পাঁচজন আটক

আন্তর্জাতিক মাদক চোরাচালানের সঙ্গে জড়িত পাঁচজন আটক

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের ৫ সদস্যকে আটক করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা সবাই গত বছরের (২০১৮ সাল) ডিসেম্বরে শ্রীলঙ্কায় জব্দ করা বিপুল পরিমাণ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান। তিনি জানান, সোমবার (২৮ জানুয়ারি) তাদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, গত ডিসেম্বরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন বাংলাদেশিকে গ্রেফতার করে শ্রীলঙ্কার আইন-শৃঙ্খলা বাহিনী। ওই আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় রাজধনীর কারওয়ানবাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজানুর রহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status