|
নাগেশ্বরীতে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের
আবু হানিফ, নাগেশ্বরী
|
![]() নাগেশ্বরীতে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের স্থানীয়রা জানান, বুধবার সকালে ইমরান আলীর বাড়িতে একটি বিষাক্ত সাপ দেখতে পায় পরিবারের লোকজন। পরে সাপটি ধরতে স্থানীয় সাপুড়ে বয়েজ উদ্দিনকে খবর দেয়া হয়। খবর পেয়ে সাপুড়ে ওই বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় বিষধর সাপটি ধরে। বেশ কিছুক্ষণ লেজ ধরে সাপটিকে ঝুলিয়ে রাখার পর বস্তুায় ভরানোর সময় হাতে কামড় দেয় তার। এর কিছুক্ষণ পর শরীরে বিষোক্রিয়া শুরু হলে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম সাপ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
