|
তিন বছরের সাজা এড়াতে দেড়যুগ আত্মগোপনে
নতুন সময় প্রতিনিধি
|
![]() তিন বছরের সাজা এড়াতে দেড়যুগ আত্মগোপনে থানার উপ-পরিদর্শক আমীর হোসেন জানান, বিরামপুর উপজেলার কাটলা গ্রামের জবেদ আলীর ছেলে বগা মিয়ার বিরুদ্ধে ২০০৮ সালে বিরামপুর থানার ৮৮নং জিআর মামলা হয় এবং পরবর্তীতে আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলার পর থেকে ১৭ বছর ধরে আত্মগোপনে ছিলেন বগা। অপরদিকে দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের অফিল উদ্দিনের ছেলে হারুনুর রশিদের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় ২০০৭ সালে ১০৩ নং জিআর মামলা হয় এবং পরবর্তীতে আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন। মামলার পর থেকে ১৮ ধরে আত্মগোপনে ছিলেন হারুন। এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, দীর্ঘদিন পলাতক থাকা দুই আসামি বগা ও হারুনকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ড. মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল
দেশের টিভির বার্তা প্রধান আখতার হোসেন সাদ্দামকে সন্ত্রাসী ‘হোয়াইট বাবু’র হত্যার হুমকি, বাসায় মহড়া
‘হয় অর্থ, নয় রক্ত’, স্বাস্থ্য কর্মকর্তাকে তুলে নেওয়ার হুমকি
