স্ত্রীর পাসপোর্ট জটিলতায় ড. কামালের দেশে ফেরা পেছালো
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 January, 2019, 6:29 PM
স্ত্রীর পাসপোর্ট জটিলতায় ড. কামালের দেশে ফেরা পেছালো
স্ত্রীর পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেননি জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। চিকিৎসা শেষে গত রোববার রাতে দেশে ফেরার কথা ছিল তার।
পাসপোর্ট জটিলতার অবসান হলে সোমবার রাতেই দেশে ফিরতে পারেন ড. কামাল।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু।
প্রসঙ্গত, চিকিৎসা ও ব্যক্তিগত কাজে গত ১৯ জানুয়ারি সস্ত্রীক সিঙ্গাপুর যান ড. কামাল হোসেন।