ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
ফের বন্ধ এনআইডি’র সেবা কার্যক্রম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 January, 2019, 6:22 PM

ফের বন্ধ এনআইডি’র সেবা কার্যক্রম

ফের বন্ধ এনআইডি’র সেবা কার্যক্রম

ফের বন্ধ হয়ে গেছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম। সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় দ্বিতীয় দফায় রোববার (২৭ জানুয়ারি) থেকে বন্ধ আছে এ সেবা । এর আগেও একই সমস্যার কারণে ১০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ১২দিন বন্ধ ছিল সব কার্যক্রম।

নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি সার্ভার ডাউন হওয়া সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ বিষয়ে কোনো নোটিশ না দেওয়ায় মাঠপর্যায়ের অফিসসহ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে দেশের বিভিন্ন স্থান থেকে এ সেবা নিতে গিয়ে নাগরিকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (২৮ জানুয়ারি) সরেজমিনে রাজধানীর আগারগাও নির্বাচন অফিসে এসে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আসা লোকজনের ভিড় করছে। কিন্তু সার্ভার সমস্যার কারণে ফিঙ্গার প্রিন্ট দেওয়া, কার্ড হারানো কিংবা সংশোধনের জন্য নির্ধারিত ফি ব্যংকে জমা দিতে পারছেন না। এতে চরম বিপাকে পড়ছেন দেশের বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আসা লোকজন। সার্ভারে সমস্য থাকায় সেবা কার্যক্রম বন্ধ থাকলে অনেকে না জেনেই সেবা নিতে এসে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। কবে থেকে এই সেবা আবার চালু হবে তাও জানানো হচ্ছে না ভুক্তভোগীদের। এদিন আগারগাঁওস্থ নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে বিভিন্ন এলাকা থেকে এনআইডি সেবা নিতে আসা নাগরিকেরা সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

উত্তরের জেলা রংপুরের পীরগঞ্জ থেকে এনআইডি সংশোধন করতে আসা আনসারের এক সদস্য বলেন, গত তিনবছর ধরে এনআইডি সংশোধন করার জন্য পীরগঞ্জ অফিসে ঘুরছি কিন্তু পাচ্ছি না। বাধ্য হয়ে গত ৬ মে ঢাকা অফিসে আসি। এখান থেকে বলা হয়, এক মাসের মধ্যে রংপুরে পাঠানো হবে। কিন্তু সাত মাসেও তা পাঠানো হয়নি। বাধ্য হয়ে আজ আবার রংপুর থেকে এখানে আসছি। কিন্তু সার্ভার সমস্যার কারণে কিছু জানতে পারছি না।

তিনি আরও বলেন, এই সমস্য সমাধান করতে না পারলে আমার চাকরি চলে যাবে। তিন বছর ধরে আমি আমার এনআইডি কার্ড সংশোধর করতে পারছি না।

এ বিষয়ে ইসির যুগ্মসচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. আবদুল বাতেন প্রথমে জাতীয় পরিচয়পত্রের সার্ভারে সমস্যার কথা অস্বীকার করেন। তাকে সরেজমিনে দেখে আসার কথা জানালে তিনি পরে তা স্বীকার করে বলেন, সার্ভারে কিছু সমস্য হয়েছে, আশা করছি কিছু সময়ের মধ্যে তা ঠিক হয়ে যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status