|
নতুন কাপড় না ধুয়ে কি নামাজ পড়া যাবে
নতুন সময় ডেস্ক
|
![]() নতুন কাপড় না ধুয়ে কি নামাজ পড়া যাবে হজরত ওমর ইবনে খাত্তাব (রা.) নতুন পোশাক পরিধান করার সময় এই দোয়া পড়তেন, ‘আলহামদু লিল্লাহিল্লাজি কাসানি মা-ওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি।’ অর্থ: ‘সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে কাপড় পরিয়েছেন, যা দিয়ে আমি লজ্জাস্থান ঢেকে রাখি এবং জীবনে সৌন্দর্য লাভ করি।’ (জামে তিরমিজি: ৩৫৬০) নতুন পোশাক ছাড়া অন্যান্য পোশাক পরিধানেরও দোয়া বর্ণিত আছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে কাপড় পরিধানের পর এই দোয়া পড়বে, তার অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। দোয়াটি হলো, ‘আলহামদু লিল্লাহিল্লাজি কাসানি হাজা, ওয়া রাজাকানি-হি মিন গাইরি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াহ।’ অর্থ: ‘সব প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে এই কাপড় পরিয়েছেন এবং আমাকে এটি আমার কোনো প্রচেষ্টা ও শক্তি ছাড়া দিয়েছেন। (সুনানে আবু দাউদ: ৪০২৩) নতুন পোশাক বাজার থেকে এনে অনেক সময় আমরা সেই কাপড় না ধুয়েই পরে ফেলি—এমনকি নামাজও আদায় করি সেই কাপড় পরে। নতুন কাপড় না ধুয়ে নামাজ আদায় করলে কি তা শুদ্ধ হবে? ইসলাম কী বলে এ বিষয়ে—তা জানা জরুরি। নতুন কাপড়টি নাপাক হওয়ার বিষয়ে নিশ্চিত না হলে তা পাক ধরা হবে। নিছক সন্দেহ বা মনের ধারণার ভিত্তিতে তা নাপাক বলা যাবে না। তবে কোনো নতুন কাপড়ে নাপাকি লাগা নিশ্চিত হলে কিংবা প্রবল ধারণা হলে সেটি অপবিত্র বলে গণ্য হবে। তাই বাহ্যিক কোনো নাপাক চোখে না পড়লে নতুন কাপড় না ধুয়ে পরিধান করা এবং তা গায়ে দিয়ে নামাজ আদায় করা জায়েজ। তবে উত্তম হলো ধুয়ে পরিধান করা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
