|
বরগুনায় ৯৪ হাজার শলাকা অবৈধ সিগারেট জব্দ, রাজস্ব ফাঁকির দায়ে দুইজন আটক,জনসমক্ষে ধ্বংস অবৈধ সিগারেট
তামান্না জেনিফার,বরগুনা
|
![]() বরগুনায় ৯৪ হাজার শলাকা অবৈধ সিগারেট জব্দ, রাজস্ব ফাঁকির দায়ে দুইজন আটক,জনসমক্ষে ধ্বংস অবৈধ সিগারেট বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী এলাকার একটি বহুতল ভবনে এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নৌবাহিনীর একটি টিম অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে ভবনের প্রথম তলায় অভিযান চালিয়ে ‘কিংস’ ব্র্যান্ডের ৯১ হাজার ৬০০ শলাকা এবং ‘ইনডো ব্ল্যাক’ ব্র্যান্ডের ৩ হাজার শলাকা অবৈধ সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা। এছাড়া আরও উদ্ধার করা হয় ৪২০টি খালি প্যাকেট ও ৬৫টি গ্যাস লাইটার। ![]() বরগুনায় ৯৪ হাজার শলাকা অবৈধ সিগারেট জব্দ, রাজস্ব ফাঁকির দায়ে দুইজন আটক,জনসমক্ষে ধ্বংস অবৈধ সিগারেট পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কামাল হোসেনকে এক লাখ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আহমেদ হৃদয়কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, “সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করা পণ্য সরবরাহ আইনবিরুদ্ধ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জব্দকৃত সিগারেট তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে।” অবৈধ পণ্য বিপণন ও কর ফাঁকির বিরুদ্ধে প্রশাসনের এমন পদক্ষেপ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, নিয়মিত এমন অভিযান চললে কালোবাজারি ও রাজস্ব ফাঁকির প্রবণতা অনেকটাই কমে আসবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
