|
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি নারী গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি নারী গ্রেফতার আজ ২৩ জুলাই বুধবার সকাল সোয়া ৬ টার দিকে নাগেশ্বরী থানাধীন হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় গ্রামের নিজ বাড়ি থেকে শিউলীকে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। নাগেশ্বরী থানা সূত্রে জানানো হয়, বুধবার ভোরে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শিউলীর নিজ বাড়িতে গাঁজা বিক্রির দেনদরবার হচ্ছে। এমন তথ্যের ভিত্তেতে পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে ১৫ কেজি গাঁজাসহ মাদককারবারি শিউলীকে হাতে নাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত শিউলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য নাগেশ্বরী থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। উক্ত মাদক কারবারির সাথে আরও অন্যকেউ জড়িত আছে কিনা সে বিষয়ে অনুসন্ধান অব্যহত রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে বলে তিনি জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
