|
রাণীনগর থানা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন
কাজী আনিছুর রহমান, রাণীনগর
|
![]() রাণীনগর থানা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন এ নির্বাচনে মো. জাকির হোসেন (ছাতা প্রতীক) ২৫৬ ভোট পেয়ে সভাপতি ও নাছির উদ্দিন টনি (আনারস প্রতীক) ২০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাদেকুল ইসলাম শাজাহান ও আব্দুস ছালাম সহ-সাধারণ সম্পাদক এবং তরিকুল ইসলাম আকাশ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্ব›িদ্বতায় মো. মুন্টু সহ-সভাপতি, মো. বুলবুল সহ-সাংগঠনিক সম্পাদক, আশরাফুল ইসলাম অর্থ সম্পাদক, মাসুদুর রহমান দপ্তর সম্পাদক, বাবু প্রামানিক প্রচার সম্পাদক ও মো. ফজলু এবং মো. ঊুলবুল হোসেন বুলু কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। নির্বাচনে পিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন রাণীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান আলী। তিনি জানান, এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪৬১ জন। এর মধ্যে ৩৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
