ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপি'র বিক্ষোভ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 19 July, 2025, 7:41 PM

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপি'র বিক্ষোভ

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপি'র বিক্ষোভ

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির নির্দেশে গাজীপুর মহানগর বিএনপি এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন। এতে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের শত শত নেতাকর্মী সমর্থকেরা অংশগ্রহণ করে বিক্ষোভ সফল করেন।

শনিবার (১৯জুলাই) বিকেলে গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাওয়াল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হলে সেখানে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির সুরুজ আহম্মেদ, হান্নান মিয়া হান্নু, আ ক ম মোফাজ্জল হোসেন, হাসান আজমল ভুঁইয়া, মাহমুদ হাসান রাজু, গাজী সালাহউদ্দিন, আতাউর রহমান, খান জাহিদুল ইসলাম, রোহানুজ্জামান শুক্কুর, মাহমুদুল হাসান মিরন, নজরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status