ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১০ জুলাই ২০২৬ ২৬ আষাঢ় ১৪৩৩
রিয়া মনিকে তালাক দিয়ে হৃদয়ের ২৫ কেজি দুধ দিয়ে গোসল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 July, 2025, 10:49 AM

রিয়া মনিকে তালাক দিয়ে হৃদয়ের ২৫ কেজি দুধ দিয়ে গোসল

রিয়া মনিকে তালাক দিয়ে হৃদয়ের ২৫ কেজি দুধ দিয়ে গোসল

গাইবান্ধার সাদুল্লাপুরে মাত্র এক বছর আগে বিয়ে করা স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয় মিয়া (২৫) নামের এক তরুণ।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ী গ্রামের জমিদার বাজারে গ্রাম্য গান-গীত গেয়ে মহা আয়োজনে দুধ দিয়ে গোসল করেন তিনি। হৃদয়কে গোসল করিয়ে তৃপ্তির স্বাদ গ্রহণ করেন স্বজনরা। এ সময় উৎসুক জনতার ঢল নামে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় মিয়া এক বছর আগে একই গ্রামের রিয়া মনিকে দুই লাখ ৮৫ হাজার টাকা দেনমোহরে বিয়ে করেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলতে থাকে। এরই একপর্যায়ে বৃহস্পতিবার উভয়পক্ষের সম্মতিতে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। এ সময়  মেয়ের অভিভাবকে মোহরানার সব টাকা বুঝিয়ে দেয়া হয়। স্ত্রীকে তালাক দেয়ার পর শুক্রবার স্থানীয় জমিদার বাজারে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেন হৃদয় মিয়া।

এ বিষয়ে জানতে চাইলে হৃদয় মিয়া বলেন, রিয়া মনিকে বিয়ে করার পর থেকে সংসারে নানান অশান্তি চলছিল। অনেক কষ্ট মুখ বুঝে সহ্য করার একপর্যায়ে রিয়া মনিকে তালাক দিয়েছি। 

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ওই স্থানে দুধ দিয়ে গোসল করার ঘটনাটি লোকমুখে শুনেছি।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status