|
বরিশালের উজিরপুরে মাইক্রো ও অটোভ্যান দুর্ঘটনায়,আহত-২
এ এইচ অনিক, উজিরপুর
|
![]() বরিশালের উজিরপুরে মাইক্রো ও অটোভ্যান দুর্ঘটনায়,আহত-২ স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার পরমানন্দসাহা সংলগ্ন সাকরাল এলাকার মিজানুর রহমানের দোকানের সামনে পাকা রাস্তার উপরে ১৩ জুলাই বেলা সাড়ে ১১ টায় ভ্যান যোগে উজিরপুর আসার সময় একই দিক হতে আসা একটি হাইএস মাইক্রোবাস যার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রো, চ -২৯-৭৭১৫ গাড়িটি ওভারটেক করতে গিয়ে ভ্যানের সাথে দুর্ঘটনা ঘটে। এতে ভ্যানে থাকা দুই যাত্রী আহত হয়। আহত'রা হলেন উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের ওহাব আলীর ছেলে সবুজ হোসেন (৫৭), বরিশাল জেলার মৃত শামসুল হকের ছেলে মোঃ ইমরান মিয়া। স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে ইমরান হোসেনের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাঃ তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
