|
সোহাগ হত্যার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ সমাবেশ
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() সোহাগ হত্যার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ সমাবেশ রবিবার (১৩ জুলাই) বিকালে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাসটার্মিনালের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ সমাবেশে বক্তারা, সোহাগ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং সারা দেশে চলা খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। ভূরুঙ্গামারী উপজেলায় কোনো চাঁদাবাজি সংগঠিত হলে ছাত্ররা তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন, আহত জুলাই যোদ্ধা আব্দুর রহিম, শিক্ষার্থী নাজনিন নাহার বেবি, জেসমিন খাতুন, হাসান মাহমুদ জয়, আরিয়ান উজ্জল, জাহিদ মোহাম্মাদ হোসাইন প্রমুখ।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
