|
গাজীপুরে ৯জুয়ারি গ্রেপ্তার, জব্দ ৩ প্রাইভেটকার ও ২ মটরসাইকেল
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে ৯জুয়ারি গ্রেপ্তার, জব্দ ৩ প্রাইভেটকার ও ২ মটরসাইকেল ঘটনার সংক্ষিপ্ত বিবরণে পুলিশ জানায়, পূবাইল থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ নাসির উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পূবাইল থানাধীন মেঘডুবি এলাকার সাবরিনা ড্রিম রিসোর্ট পার্কের কর্টেজ এর কক্ষে ওই সময় তারা জুয়া খেলছিলেন। খবর পেয়ে কর্টেজের ভিতর প্রবেশ করলে পুলিশের উপস্থিতী টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টা করে। এসময় ৯জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতাররা হলেন, গাজীপুরের পূবাইলের আলী রাজ (২৮), ব্রাহ্মণবাড়িয়া সদরের শিপন সূত্রধর (৪১), গাজীপুরের জয়দেবপুরের জহির (৪৮), চাদপুরের মতলবের সনজয় চন্দ্র (৪৫), রাজধানী ঢাকার ওয়ারীর মো: সেলিম রেজা (৫২)। এছারা গাজীপুরের গাছা থানা এলাকার মো: রায়হান (২৮), জেলার জয়দেবপুর থানা এলাকার আজিজুর (৪৮), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের জয় সূত্রধর (৪১) ও নরসিংদীর মাদবদী থানা এলাকার সমির সেন গুপ্ত (৬০)। তাদের মধ্যে কয়েকজন ঢাকা-গাজীপুরের আশপাশে অস্থায়ী বসবাস করে এসব অপকর্মে লিপ্ত ছিলেন বলেও জানায় পুলিশ। পুলিশ আরো জানায়, তাদের ওয়ান টেন জুয়া খেলারত অবস্থায় ওই কক্ষ থেকে আটক করা হয়। পরে সেখানে তল্লাশি করে ওয়ান টেন (ONE 10) জুয়া খেলার একটি সুটিং বোর্ডসহ নানা সামগ্রী নগদ অর্থ ১৯,৫০০টাকা জব্দ করে পুলিশ। এছারা জুয়ারীদের ব্যবহৃত ৩টি প্রাইভেটকার, একটি স্কুটি ও দু'টি মটরসাইকেল উদ্ধার করে একইদিন সন্ধ্যা ৬টায় জব্দ দেখায় পুলিশ। পরে ধৃত আসামীগন ও জব্দকৃত আলামতসহ থানায় হাজির হয়ে ধৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করে আসামীদের বিরুদ্ধে পূবাইল থানার মামলা নং-০৪, তারিখ-০৩/০৬/২০২৫ খ্রিঃ, ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়। বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেন পূবাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
