|
চিলমারীতে শতবর্ষী কড়ই গাছের ভেতর আগুন, নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস, অতঃপর..
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
|
![]() চিলমারীতে শতবর্ষী কড়ই গাছের ভেতর আগুন, নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস, অতঃপর এ বিস্ময়কর ঘটনা ঘটে চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশন এলাকায়। ঘটনা জানাজানি হতেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ গাছটি দেখতে ছুটে আসেন। এ বিষয়ে উপস্থিত কয়েকজন জানান, কেউ কেউ বলছেন গাছে আগুন কেউ ইচ্ছে করে ধরিয়ে দিয়েছে, আবার কেউ এটিকে ‘আল্লাহ প্রদত্ত আগুন’ বলেও মন্তব্য করছেন। স্থানীয়রা জানান, “আমরা লোকমুখে খবর পাই রমনায় গাছে আগুন লেগেছে। তখন ঘটনাস্থলে এসে দেখি সত্যিই গাছের ভেতর আগুন জ্বলছে। পরে শুনলাম ফায়ার সার্ভিস এসে বহু চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। আসলে এ আগুন কোথা থেকে এলো, আমরা কিছুই বুঝতে পারছি না।” এক স্কুলশিক্ষার্থী মিষ্টি বলেন, “আমি সকালে স্কুলে এসে শুনি গাছের ভেতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের নিয়ে এখানে দেখতে এসেছি।” চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, “গাছটি রেলওয়ের জায়গায় অবস্থিত। আমরা সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। ফায়ার সার্ভিস সবদিক থেকে চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। পরে বিষয়টি রেলওয়ে ও বন বিভাগকে জানানো হয়েছে। এখন তারা গাছটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।” তবে দুপুর ১২:৩০ টার দিকে হঠাৎ করেই গাছটি উপড়ে পড়ে যায়। এ ঘটনায় কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
