|
গাজীপুরে র্যাবের অভিযান; ৮কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে র্যাবের অভিযান; ৮কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জানা যায়, জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক বস্তি এলাকা মাদক ব্যবসায়ীদের একটি অন্যতম স্থান। বারংবার আইন শৃংখলা বাহিনী কর্তৃক অভিযান পরিচালনার পরও তারা সুুযোগ পেলেই ওই এলাকায় মাদক ব্যবসার বিস্তার ঘটায়। সুযোগ সন্ধানি মাদক ব্যবসায়ীদের অপতৎপরতার জন্য টঙ্গী এলাকায় কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে সমাজে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটছে। ![]() গাজীপুরে র্যাবের অভিযান; ৮কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এসময় মাদক ব্যবসায়ী মোঃ শাহাদাত হোসেন (২৭), মোঃ সাজন মিয়া (২৯) এবং মেহেদী হাসান (২১)’দেরকে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদকসহ আটক করা হয়। এ সময় আসামীদের নিকট হতে ০৮ কেজি গাঁজা ৪টি স্মার্ট ফোন ও দু'টি হাতঘড়ি উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণী ১৯(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে এক বিজ্ঞপ্তিতে জানায় র্যাব। পরে উদ্ধারপূর্বক জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার ও র্যাবের অপস অ্যান্ড মিডিয়া সিনিয়র সহকারী পরিচালক সালমান নূর আলম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
