ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘জুলাই সনদ’ কবে হবে, জানালেন আলী রীয়াজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 29 June, 2025, 1:56 PM

‘জুলাই সনদ’ কবে হবে, জানালেন আলী রীয়াজ

‘জুলাই সনদ’ কবে হবে, জানালেন আলী রীয়াজ

আবু সাঈদের মৃত্যুবার্ষিকী অর্থাৎ ৬ জুলাই তারিখেই প্রত্যাশিত ‘জুলাই সনদ’ স্বাক্ষরের আশা ছিল। এখন বিষয়টি রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে। তবে কোনো কারণে সেটা না হলেও জুলাইয়ের মধ্যেই ‘জুলাই সনদ’ স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

রোববার (২৯ জুন) সকালে দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক শুরুর আগে তিনি এসব কথা জানান।

আলী রীয়াজ বলেন, পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে ঐকমত্য কমিশন আগের জায়গা থেকে সরে এসেছে। রাজনৈতিক দলগুলোর অনেক প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। এখন দলগুলোকেও কিছুটা ছাড় দিয়ে এগিয়ে আসতে হবে।

‘ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ নয়’ উল্লেখ করে তিনি বলেন, আমরা একটি দায়িত্ব পালন করতে এসেছি। রাজনৈতিক দলগুলোই আগামীতে শাসন ব্যবস্থার পরিবর্তন করবে। জনআকাঙ্ক্ষার বাইরে গিয়ে যাতে কেউ সংবিধান সংস্কার করতে না পারে তা সাংবিধানিকভাবে নিশ্চিত করা দরকার। পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রত্যেকেরই আলাদা দল রয়েছে এবং থাকবে। কিন্তু অভ্যুত্থানের সময় কোনো দলের পতাকা উড়েনি। সেদিন শুধু বাংলাদেশের পতাকাই উড়েছিল। সেদিন দেশের স্বার্থে আমরা সবাই এক হয়েছিলাম। কে নেতৃত্ব দিচ্ছে বা কে পাশে আছে সেই চিন্তা আমরা করিনি। ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হওয়া ও ফ্যাসিবাদী শাসনের কাঠামোকে পরিবর্তন করাই আমাদের লক্ষ্য ছিল।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আলী রীয়াজ বলেন, গত সাতদিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে খানিকটা পিছিয়ে রয়েছি। জুলাই অভ্যুত্থানের অজ্ঞীকারের জায়গায় আমরা কতটুকু থাকতে পেরেছি? শুধু ব্যক্তি বা দলের অবস্থান গুরুত্বপূর্ণ হবে নাকি রাষ্ট্র ও দেশের স্বার্থকে আমরা আরেকটু বিবেচনা করব, তা ভাবতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status