ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাবেক এমপি জিয়াউর রহমানের কোটি টাকার অবৈধ সম্পদের দুর্নীতির বিরুদ্ধে দুদকের মামলা
ইয়াসিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 2:13 PM

সাবেক এমপি জিয়াউর রহমানের কোটি টাকার অবৈধ সম্পদের দুর্নীতির বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক এমপি জিয়াউর রহমানের কোটি টাকার অবৈধ সম্পদের দুর্নীতির বিরুদ্ধে দুদকের মামলা

কোটি টাকার অবৈধ সম্পদ ও দশ (১০) কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী কাশমেরী বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় নোটিশ জারি করা হয়েছে।

সোমবার (২৩ জুন) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মো. আক্তার হোসেন।

এজাহার সূত্রে জানা যায়, সাবেক এমপি জিয়াউর রহমান পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসবিহীন ১ কোটি ৮ লাখ ৩২ হাজার ৮৫৩ টাকার সম্পদের মালিক বনে যান এবং তা ভোগদখলে রাখেন। 

এছাড়াও জিয়াউর রহমান ও তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত পাঁচটি হিসাবে মোট ১০ কোটি ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ টাকার লেনদেন পাওয়া গেছে, যা সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে দুদক।

জিয়াউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের হয়েছে।

অন্যদিকে, তার স্ত্রী কাশমেরী বেগমের বিরুদ্ধে ও জ্ঞাতআয় বহির্ভূত ৫২ লাখ ৪৭ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তার নামে ও বেনামে আরও সম্পদ থাকতে পারে বলে দুদক সন্দেহ প্রকাশ করেছে। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (১) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status